বুধবার দুপুর ১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি উৎসব সিনেমা হল মোড় এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আফাজ উদ্দিন সিনেমা হল মোড় এলাকার বাসিন্দা। কাজের সুবাদে দুই ছেলে রাজশাহীর বাইরে থাকেন। তাই বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ আফাজ।
.png)
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, লাশে পচন ধরেছে। দু-তিন দিন আগে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, বাড়ির দরজা ভেতর থেকে লাগানো ছিল। ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় দরজা খুলে লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার একেএম লতিফুল বারী জানান, পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যান তারা। চারতলা ভবনের চতুর্থ তলায় থাকতেন ওই বৃদ্ধ। বাইরে থেকে দমকলকর্মীরা দরজা খোলেন। পরে টয়লেটে অর্ধগলিত লাশ পাওয়া যায়।