ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম গাছের ছায়ায় খেলছিল শিশু, সবার অগোচরে হলো লাশ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ১৫ জুন ২০২২
আম গাছের ছায়ায় খেলছিল শিশু, সবার অগোচরে হলো লাশ
পানিতে ডুবে শিশুর মৃত্যু-প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় খেলতে গিয়ে বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম আশিকুর রহমান। সে ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু আশিকুরের মা রীনা খাতুন ও দাদি হামেনা বিবি বাড়ির উঠানে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় খলিয়ানের পাশে আম গাছের ছায়ায় খেলা করছিল শিশুটি। এক পর্যায়ে শিশুটি সবার অগোচরে পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী খোঁজাখুজির একপর্যায়ে ডোবা থেকে তার লাশ উদ্ধার করেন।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার শামুখখোল গ্রামে আড়াই বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!