বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ৫৫ বছর বয়সী হাবিবুর রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামের হাজি মোল্লার ছেলে।
.png)
দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. ফখরুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করেন হাবিবুর রহমান। এতে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না।
ঘটনার পরদিন হাবিবুর রহমানের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা করেন ছেলে রুবেল মিয়া। দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে আদালত।