ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্ণফুলীতে রাতের আঁধারে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৬, ১৭ জুন ২০২২
কর্ণফুলীতে রাতের আঁধারে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
কর্ণফুলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রমজান আলী নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রমজান আলী নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ইছানগর পাথরঘাটা এলাকার বাসুগোষ্ঠীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত রমজান একই এলাকার বাদশা ফকিরের ছেলে। তিনি কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক ছিলেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ খোকন জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন রমজান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, কর্ণফুলী এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!