ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওসমানী বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট ওঠা-নামা বন্ধ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১৭ জুন ২০২২
ওসমানী বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট ওঠা-নামা বন্ধ
সিলেটে ভয়াবহ রূপ ধারণ করছে বন্যা পরিস্থিতি- ছবি: সংগৃহীত

সিলেটে বন্যার পানি এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে চলে আসায় ফ্লাইট ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বন্যার পানি রানওয়ের কাছাকাছি চলে এসেছে। কিছু যন্ত্রপাতিও পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় এ বিমানবন্দরে ফ্লাইট অপারেট বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ বিমানবন্দরে ৫টি ফ্লাইট অপারেট হয়েছে।

সিলেট নগরী থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ওসমানী বিমানবন্দরের অবস্থান। মঙ্গলবার থেকে সৃষ্ট বন্যায় সিলেট সদরসহ ৫টি উপজেলা প্লাবিত হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!