ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১০ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩২, ১৭ জুন ২০২২
রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১০ 
রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ। ফাইল ছবি

নারায়ণগঞ্জে রূপগঞ্জে চনপাড়া বস্তিতে দুই দিনের টানা সংঘর্ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজল মিয়া নামে এক কিশোর মারা গেছে। সংঘর্ষে আরো ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। 

নিহত সজল চনপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর প্লটের বুলু মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দেড় মাস যাবত চনপাড়ার সন্ত্রাসী জয়নাল গ্রুপের সঙ্গে রাজা ও সিটি শাহিন গ্রুপের দফায় দফায় সংঘর্ষ চলছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ফের সংঘর্ষের ঘটনা ঘটে। যা থেমে থেমে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলছিল। এই সংঘর্ষে পারভীন, ডন আরিফ, মামুন, ফেরদৌস, হিরা, জুবায়ের, জালাল, সজল, শাওন, শহীদ, কাদের ১০ গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়। এদের মধ্যে ইটের আঘাতে আহত সজলকে শুক্রবার বিকেল ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬ টায় মারা যায় সে। নিহত সজল রাজা ও সিটি শাহিন গ্রুপের সদস্য বলে জানান স্থানীয়রা।
 
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!