[ দেশজুড়ে ]
সাঁতার কাটতে নেমে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ফাইল ছবি
ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে সাঁতার কাটতে নেমে আবু নাঈম নামে ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু নাঈম গাজীপুরের শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি জালপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল আলম সোহাগ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে চার বন্ধুকে নিয়ে খিরু নদীতে সাঁতার কাটতে নামেন নাঈম। এর ঘণ্টাখানেক পর বন্ধুরা উঠলেও নিখোঁজ হন তিনি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খিরু নদীতে সাঁতার কাটতে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে বলে জানতে পেরেছি। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!