[ দেশজুড়ে ]
কক্সবাজারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
কক্সবাজারে বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন। যার মধ্যে কুতুবদিয়ায় ২ জন নিহত ও ২ জন আহত হন। পেকুয়ায় নিহত হয়েছে আরো একজন। রোববার দুপুর ১ টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউপির ধুরুং চাচা এলাকার জাকের উল্লাহর পুত্র মো. ইমতিয়াজ, মো. ছাবেরের পুত্র মো. করিম, পেকুয়া উপজেলার মগনামা ইউপির সরতঘোনা এলাকার আলী হোসেনের পুত্র মোহাম্মদ আলী।
আহতরা হলেন কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউপির চুল্লারপাড়া এলাকার জাকের উল্লাহর পুত্র রমিজ ও আক্কাছ।
.png)
কুতুবদিয়া থানার ওসি মো. ওমর হায়দার জানান, দুপুরে বজ্রপাতের ঘটনায় নৌকা মেরামতের কাজ করার সময় ৪ জন আহত হন। এদের কুতুবদিয়া হাসপাতালে আনা হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। মৃত ২ জন সম্পর্কে শালা-দুলাভাই। এ ঘটনায় অপর ২ জন চিকিৎসাধিন রয়েছে।
পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!