রোববার (১৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ফরহাদ। তিনি বলেন, রোববার সকাল থেকে হাতিয়া উপজেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় কালু মেঘনা নদীতে মাছ ধরতে ছিল। এ সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতের শিকার হয়ে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে জেলে কালুর মৃত্যু হয় লাশ এখনো ঘটনাস্থলে রাখা আছে।
.png)
হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।