মৃতরা হলেন- আদমদীঘি উপজেলার ছাতিয়ানাগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ২২ বছর বয়সী জহুরুল ইসলাম ও ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের আকিমুদ্দিনের ছেলে ৭০ বছরের তবজেল হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার বর্মণ জানান, শুক্রবার ভোর থেকেই এ উপজেলায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে সবজিক্ষেতে যান জহুরুল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করছিলেন তবজেল। হঠাৎ বজ্রপাত হলে তার মাথা ও শরীরের ডানপাশের অংশ পুড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।