নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার বাবলু মিয়া ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের আব্দুল খালেক।
নন্দীগ্রাম থানার এসআই তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রামের রণবাঘা বাজার থেকে সিএনজি অটোরিকশায় উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন পাঁচ যাত্রী। বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী দ্রুতগতির একটি ট্রাক ঐ সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই ট্রাক ফেলে পালিয়ে যান চালক ও তার সহযোগী। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায় পুলিশ।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।