ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের, বেঁচে রইল ১৮ দিনের শিশু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ৮ জুন ২০২২
ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের, বেঁচে রইল ১৮ দিনের শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী ও ১৮ দিনের সদ্যজাত সন্তানসহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ২২ বছর বয়সী নারীর নাম মাছুরা বেগম। তিনি সদর উপজেলার মির্জাপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, লাখাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা হবিগঞ্জ যাচ্ছিল। এ সময় সিএনজি অটোরিকশাটি লুকড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।

Advertisement

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়েছে। মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!