ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ৩১ মে ২০২২
ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রের
নিহত লিয়ন শেখ

ফরিদপুরে ট্রাকচাপায় লিয়ন শেখ নামে ২০ বছর বয়সী এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়ন ফরিদপুর শহরের আলালপুর এলাকার সোরাব শেখের ছেলে ও আব্দুল খালেক ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার এএসআই মো. রেজাউল হক জানান, মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন লিয়ন। সদর উপজেলার বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এএসআই রেজাউল আরো জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থানায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!