প্রাণ কোম্পানির পিকআপ চালক গোলাম মোস্তফা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মোকাদ্দেস হোসেনের ছেলে।
নিহত গোলাম মোস্তফা দিনাজপুরের ফুলবাড়ী রাঙ্গামাটি ফার্মগেট প্রাণ কোম্পানির অলটাইম বিস্কুট এজেন্সিতে এক বছর ধরে পিকআপ চালক হিসেবে কর্মরত রয়েছেন।
.png)
পিকআপের হেল্পার পিন্টু বলেন, ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে পিকআপ যোগে দিনাজপুর ফুলবাড়ী ফিরে আসার পথে বিরলের ধুকুরঝারি সংলগ্ন পল্লী বিদ্যুৎ স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে চারটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত পিকআপের গতিরোধ করে পিকআপ চালক গোলাম মোস্তফাকে পিকআপ থেকে টেনে রাস্তায় নামায়। আমি এতে বাধা দিলে আমাকেও কিল ঘুষি লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। তাদের মধ্যে একজন পকেট থেকে ধারাল ছুরি বের করে গোলাম মোস্তফার বাম পাশে কোমরের নিচে আঘাত করে। পায়ের রগ কেটে দেওয়ার পরই তাৎক্ষণিকভাবে ধুকুরঝারি দিকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পিকআপ চালক গোলাম মোস্তফাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
দিনাজপুর বিরল থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে দুষ্কৃতকারীদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে।