ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ২২ জুন ২০২২
ট্রাকে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল হেলপারের
ট্রেনের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বালুবোঝাই ডাম্পট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকটির চালক।

মঙ্গলবার রাত ১টার দিকে বারইয়ারহাট খাগড়াছড়ি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় গেটম্যান আনোয়ার হোসেন ঘুমাচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

নিহতের নাম মুরসালিন। ২০ বছর বয়সী মুরসালিন লক্ষ্মীপুর জেলার আন্ধারমানিক গ্রামের শামসুল আলমের ছেলে। আহত ৫৫ বছর বয়সী মো. শাহ আলমকে ঢাকায় পাঠানো হয়েছে।

Advertisement

জিআরপি থানার এসআই খোরশেদ আলম বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা যাওয়ার সময় বারইয়ারহাট খাগড়াছড়ি লেভেল ক্রসিংয়ে একটি ডাম্পট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। গুরুতর আহত হন চালক।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় গেটম্যান আনোয়ারের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!