ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসে তুলে দলবেঁধে নারীর সর্বনাশ, গ্রেফতার আরো ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ২২ জুন ২০২২
বাসে তুলে দলবেঁধে নারীর সর্বনাশ, গ্রেফতার আরো ১
গ্রেফতার রাজু

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বাসে নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় বাসের হেলপার ইব্রাহিম খলিল ওরফে রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান।

গ্রেফতার রাজু খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর মজুমদার বাড়ির মো. আব্দুল জলিলের ছেলে।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

রোববার দুপুরে কেডিএসএস গার্মেন্টসের বিপরীতে রেললাইন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এরপর রাতের মধ্যেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার তিনজন হলেন- বাসচালক নুরুল আলম, হেলপার রবিউল হক ও মোহাম্মদ শাহজাহান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!