শনিবার দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বরাক নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, বরাক নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বরাক নদীর মৌলভীবাজার অংশ থেকে লাশটি ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশটি পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।
.png)