ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দুই ভাইসহ ৪ গরু চোর আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ২১ জুন ২০২২
হবিগঞ্জে দুই ভাইসহ ৪ গরু চোর আটক
আটককৃত ৪ গরু চোর

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই ভাইসহ ৪ গরু চোরকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে একটি গরু। মঙ্গলবার দুপুরে আটককৃত ৪ গরু চোরের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন। 

তিনি জানান, সোমবার বিকেলে বানিয়াচং থানাধীন ৪ নম্বর ইউনিয়নের অন্তর্গত নতুন বাজার টু শিবপাশা রাস্তার কুন্ডুরপার এলাকার পার্শ্ববর্তী মাঠ থেকে সাদা রংয়ের একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করে। 

আটককৃতরা হলেন, উপজেলার ভাদাউড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে মিছু মিয়া (৩২) ও তার ভাই সজিব মিয়া (২৪), একই গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে সামায়ুন মিয়া (২২) ও নন্দীপাড়া মহল্লার আব্দুল মতিনের ছেলে মোয়াজ্জল মিয়া (২৬)। 

Advertisement

ওসি জানান, চুরিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!