[ দেশজুড়ে ]
কোরবানির গরু ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৩
ডাকাতদলের আটককৃত সদস্যরা
সিরাজগঞ্জের তাড়াশে ডাকাতির প্রস্ততিকালে পণ্যবাহী ট্রাক ও দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের তিনজন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৩টার দিকে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের কোহিত এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নাটোর জেলার শহিদুল ইসলাম, সিংড়ার উপজেলার ইটালি গ্রামের আইনুদ্দিনের ছেলে ইউসুফ আলী ও নাটোর সদর উপজেলার ভাদুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মঞ্জুরুল ইসলাম।
তাড়াশ থানার ওসি (তদন্ত) মো.হাবিবুল্লাহ জানান, শনিবার রাত ৩টার দিকে একদল ডাকাত তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের কোহিত এলাকায় সড়ক সংলগ্ন বাড়ি ও খামারগুলো থেকে কোরবানি গরু ডাকাতি করে ট্রাক যোগে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে কোহিত মোড় থেকে একটি ট্রাকসহ ডাকাতদলের তিনজন সদস্যকে আটক করেছে। ডাকাতদলের কাছে থেকে হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়।
.png)
তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, তাদেরকে দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!