[ দেশজুড়ে ]
পদ্মাসেতুতে আহত ২ যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত
পদ্মাসেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) রাতে পদ্মাসেতুতে ওই দুই যুবক দুর্ঘটনার শিকার হন। পরে তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পদ্মাসেতুতে দুর্ঘটনার শিকার নিহত দুই যুবকের পরিচয় জানা গেছে। তারা হলেন - মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।
এদিকে পদ্মাসেতুতে সোমবার সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। রোববার রাতে সেতু বিভাগ থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
.png)
তথ্য অধিদফতরের এক সংক্ষিপ্ত বিবরণীতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।
দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলের গুরুতর আহত দুইজন সেতুর ওপর পড়ে আছেন। তবে সেতুর কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পদ্মাসেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। সেতুর উত্তর প্রান্তে দুর্ঘটনা ঘটেনি। অপর প্রান্তে ঘটতে পারে।
ডেইলি-বাংলাদেশ/AS/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!