ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ১৪ বছর আগের খুনের মামলায় তিনজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ২৭ জুন ২০২২
কুমিল্লায় ১৪ বছর আগের খুনের মামলায় তিনজনের যাবজ্জীবন
আদালতের রায়: প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়া উপজেলার আলম খুনের মামলায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচজনকে খালাস দিয়েছে। সোমবার বেলা ১১টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত-২ এর বিচারক নাছরিন জাহান এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী আবু কালাম ও আয়েশা ছিদ্দিকা ভূঁইয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন,  ফজলুল হক ,আবিদ আলী  ও আবুল খায়ের। যাবজ্জীবন কারাভোগের পর আবিদ আলীকে অতিরিক্ত ১ বছর ও আবুল খায়েরকে অতিরিক্ত ৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

Advertisement

মামলা সূত্রে জানা যায়,   ২০০৮ সালের ২০ মার্চ  বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামের আবদুল খালেকের ছেলে মো. আলম ও তার বড় ভাই আলী নেওয়াজকে জায়গা জমির বিরোধে একই গ্রামের ফজলুল হক, আবু তাহের, আবিদ আলী, আবুল খায়ের, মো. জসীম, সোহেল মিয়া, সুমন, জয়নব বিবি ও মো. সুমনসহ কয়েকজন মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় আলম ও আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত আলমকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর আলম মারা যায়। ঐ দিন সন্ধ্যায় মৃতের মা মাছুমা বেগম বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার বাদী মাছুমা বেগম বলেন, আমি মামলার রায়ে সন্তুষ্ট নই। আমরা সবার ফাঁসি চাই। আমি উচ্চ আদালতে যাব সবার ফাঁসির রায়ের জন্য। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!