ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকাকে বিয়ে করতে না পেরে অভিমানে কিশোরের বিষপান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬, ৩০ জুন ২০২২
প্রেমিকাকে বিয়ে করতে না পেরে অভিমানে কিশোরের বিষপান
কাপাসিয়া থানা। ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে না পারায় জাহিদ নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঐ কিশোর উপজেলার সদর ইউপির বড়টেক এলাকায় সুরুজ মিয়ার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের এক কিশোরীর সঙ্গে জাহিদের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ঐ কিশোর তার প্রেমিককে বিয়ে করতে প্রস্তাব দেয়। কিন্তু উভয়ের বয়স কম হওয়ায় পরিবারের লোকজন বিয়েতে রাজি হননি। এদিকে প্রেমিকাকে বিয়ে করতে না পারায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
 
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!