ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে মাদক ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ৪ জুলাই ২০২২
মেহেরপুরে মাদক ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড
ফাইল ফটো

মেহেরপুরে মাদক মামলায় মফিজ নামে একজনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মফিজ গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামের চাঁদ মহাম্মদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৬ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার তেঁতুলবাড়ীয়ার গোলামের জমির উপর ফাঁকা জায়গায় ফেনসিডিল কেনাবেচা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ মফিজকে আটক করেন। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে গাংনী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি(২) ধারায় একটি মামলা করা হয়।

Advertisement

পরে এ মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেয় গাংনী থানা পুলিশ। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক তদন্ত করে আদালতে মামলার চার্জশিট প্রদান করেন।

এ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় মফিজকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেন বিচারক।

মামলায় সরকারি পক্ষের কৌঁসুলি ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক এবং আসামি পক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট আব্দুল আল মামুন রাসেল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!