ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ৪ জুলাই ২০২২
৭০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী- ছবি: ডেইলি বাংলাদেশ

৭০ লাখ টাকার ৫৫১ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৩ এর সদস্যরা।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দিনাজপুর জেলার পার্বতীপুর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ আলী ও রিয়াজ। তাদের বাড়ি দিনাজপুরে বলে র‌্যাব জানায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

Advertisement

তাদের সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য র‌্যাব অভিযান শুরু করেছে। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!