ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬, ৫ জুলাই ২০২২
হবিগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক
দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। 

সোমবার রাতে উপজেলার শানখলা ইউপির লাল চান্দ চা-বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

হবিগঞ্জ ডিবির এসআই ধ্রুবেশ চক্রবতী জানান, একটি সংঘবদ্ধ ডাকাতদল ঐ এলাকায় রাস্তার পাশে বসে ডাকাতির পরিকল্পনা করছিল। এ সময় তারা গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালান। অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Advertisement

আটকরা হলেন চুনারুঘাট উপজেলার গাভীগাও গ্রামের মইনুল মিয়ার ছেলে শাহীন মিয়া, সদর উপজেলার সুঘর গ্রামের ফুরুক মিয়ার কদ্দুস মিয়ার ছেলে ফারুক মিয়া ও বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে তুহিন মিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!