[ দেশজুড়ে ]
সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দিলো ১০ বছরের শিশু!
ফাইল ছবি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর দক্ষিণ বড়ুয়া পাড়া এলাকায় শ্রামণ তুষি মং মার্মা নামে ১০ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
শ্রামণ তুষি মং মার্মা রাঙামাটির কাউখালী উপজেলার উপনিজ পাড়ার পাইচি মং মার্মার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, আব্দুল্লাহপুর ধাতুচৈত বিহারের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দেয় শ্রামণ তুষি মং মার্মা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!