মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, রেহনুমা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নওশাদুল আমিনের তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
.png)
শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তার পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে কাউন্সিলরের পরিবার এটিকে আত্মহত্যা বললেও হত্যাকাণ্ড বলে দাবি করছে রেহনুমার পরিবার।
এ ঘটনায় শনিবার রাতেই পাহাড়তলী থানায় মামলা করেন রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ। এতে রেহনুমার স্বামী নওশাদুল আমীন ও শাশুড়ি পপিকে অভিযুক্ত করা হয়।
মামলার আগে থেকেই জিজ্ঞাসাবাদের জন্য নওশাদুল আমীনকে হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তবে পলাতক রয়েছেন তার মা।