[ দেশজুড়ে ]
গাছের সঙ্গে বাইকের ধাক্কায় নিথর হলেন রাবি শিক্ষার্থী
আবরার রহমান
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আবরার রহমান। এ সময় আহত হয়েছেন তার এক বন্ধু। মঙ্গলবার রাত ১২টার দিকে মধুপুর-ঢাকা রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবরার রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরের উত্তর আবাসিক এলাকায়।
আবরারের সহপাঠী জানান, মঙ্গলবার রাতে আবরার ও তার বন্ধুসহ মোটরসাইকেলযোগে মধুপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে জামালপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে আবরার স্ট্রোক করেন। এ সময় তার বন্ধু গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।
.png)
চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, আমি বিষয়টি জেনেছি। এমন মৃত্যু আসলে কষ্টদায়ক। আবরারের মৃত্যুতে শোকাহত পুরো বিভাগ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!