[ দেশজুড়ে ]
কক্সবাজারে রাস্তার পাশে মিললো যুবকের মরদেহ
ফাইল ফটো
কক্সবাজার শহরের কলাতলী সৈকত পাড়া থেকে সৈকত শর্মা নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে সকাল ৭টার দিকে সৈকত পাড়ার রাস্তার পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
নিহত সৈকত শর্মা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার রবি শর্মার ছেলে। পেশায় নরসুন্দর সৈকত শর্মা তিন মাস ধরে সৈকত পাড়ার একটি সেলুনে কাজ করতেন।
.png)
ঐ সেলুনের মালিক জানান, সকালে স্থানীয় লোকজন সৈকতের মরদেহটি দেখতে পেয়ে তাকে মুঠোফোনে জানায়। তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখতে পান। মৃত সৈকত শর্মা তিন মাস আগে তার সেলুনে কাজে যোগ দেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস জানান, মরদেহে বড় আঘাত নেই। তবে দুই হাতের কনুইয়ের চামড়া উঠে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!