ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত আরো ৮ জনের পরিচয় শনাক্ত 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৪, ৮ জুলাই ২০২২
সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত আরো ৮ জনের পরিচয় শনাক্ত 
সীতাকুণ্ডে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বি এম কনটেইনার ডিপোয় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত আরো আটজনের পরিচয় শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নতুনভাবে শনাক্ত ব্যক্তিদের বেশির ভাগই শ্রমিক। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

গত ৪ জুন রাতে বি এম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় নিহত হয়েছেন ৫১ জন। সর্বশেষ গতকাল বুধবার ডিপো থেকে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়। আগুনে আহত হন আরো দেড় শতাধিক। তাদের মধ্যে সাতজন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

Advertisement

নতুন শনাক্ত হওয়া আটজনকে নিয়ে এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের মধ্যে ৩৭ জনের পরিচয় পাওয়া গেছে। আরও ১৪টি মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। পর্যায়ক্রমে তাদেরও শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ–সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বজনেরা অনেকে চলে এসেছেন। রাতেই লাশ দিয়ে দেওয়া হবে। 

এর আগে বি এম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পর উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ২৯টির পরিচয় পাওয়া যায়। ওই মরদেহগুলো তখন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!