ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় অটোরিকশায় আগুন, নিভল ২ প্রাণ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ৮ জুলাই ২০২২
ট্রাকের ধাক্কায় অটোরিকশায় আগুন, নিভল ২ প্রাণ
দুর্ঘটনাস্থল-ছবি ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের মধুখালীতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আগুন লেগে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মৃত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম অমিত জোয়ার্দার (২৮)। তিনি মাগুরা সদরের পাটুরিয়া গ্রামের বাসিন্দা অমল জোয়ার্দারের ছেলে। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন বিশ্বাস বলেন, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক মধুখালীর আড়কান্দি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

Advertisement

তিনি আরো জানান, ঘটনাস্থলেই একজন ও গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান। দুইজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!