[ দেশজুড়ে ]
সোনাহাট স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ
সোনাহাট স্থলবন্দর-ফাইল ফটো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সীমান্তে অবস্থিত সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে।
শনিবার (৯ জুলাই) থেকে পরবর্তী বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করে জানান, সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি ও রফতানিকারক সমিতি এবং এই স্থলবন্দরের উল্টো দিকে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরও জানানো হয়েছে।
ছুটি শেষে আগামী ১৫ জুলাই থেকে এ বন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে বলেও জানান হয় চিঠিতে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!