[ দেশজুড়ে ]
সোনাহাট স্থলবন্দরে ৫ দিনের ছুটি ঘোষণা
সোনাহাট স্থলবন্দর-ফাইল ফটো
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ৫ দিনের ছুটি ঘোষণা করেছে স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ)।
১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে বলে জানিয়েছেন কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) এর সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল জানান।
তিনি বলেন, সোনাহাট স্থলবন্দরের অনেক কর্মচারী ও কর্মকর্তা পূজা উপলক্ষে সরকারি ছুটিতে বাড়িতে থাকবে জেনে সোনাহাট স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ) এর সিদ্ধান্ত মোতাবেক এ ছুটি ঘোণা করা হয়। ৫ দিনের এ ছুটিতে সোনাহাট স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটি শেষে ১৭ অক্টোবর থেকে স্থলবন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!