উদ্ধারকৃত নুর ফয়সাল নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোসাইনের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোসাইনের ছেলে নুর ফয়সালকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি তার স্বজনরা এপিবিএন’কে অবহিত করেন। এ ঘটনার পর থেকে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন এর একটি দল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে।
.png)
তিনি আরো বলেন, অভিযানের একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঐ ক্যাম্পের সি-ব্লকের পাহাড়ের পাদদেশ থেকে অপহৃত যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে ক্যাম্পের অভ্যন্তরে আইপিডি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।