ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ৭ জুলাই ২০২২
টেকনাফে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউপি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়।

Advertisement

গ্রেফতাররা হলো- হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের বাসিন্দা আলী জোহারের ছেলে আব্দুল্লাহ ও একই ক্যাম্পের বাসিন্দা ইউসুফের ছেলে ইয়াকুব।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অভিযান চালান এপিবিএনের সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করলে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!