খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)র বাজার সুপার আবদুল মাজেদ মোল্লা বলেন, গত ৩ জুলাই কোরবানির পশুর হাট উদ্বোধনের পর থেকে ১০ জুলাই অর্থাৎ ঈদের দিন সকাল পর্যন্ত ছয় হাজার ৭৬০টি (গরু, ছাগল, ভেড়া ও মহিষ ) কোরবানির পশু বিক্রি হয়েছে। এ সময় সর্বোচ্চ দুই কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা জোড়াগেট কোরবানি পশুর হাটের সর্বোচ্চ রেকর্ড।
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় খুলনার জোড়াগেট বাজার চত্বরে( ৩জুলাই) সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ পশুর হাটের উদ্বোধন করেন।এটি নগরীর একমাত্র কোরবানির পশুর হাট। যা খুলনা বিভাগের সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত।
.png)