ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে খালা-ভাগনি নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ১২ জুলাই ২০২২
টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে খালা-ভাগনি নিহত
দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশা- ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় বাস এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে খালা ও ভাগনি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার কাঠুয়াজারি গ্রামের কুদ্দুসের মেয়ে মৌসুমি এবং তার ভাগনি জামালপুর জেলার টেংকি মারি গ্রামের জাউলের মেয়ে রিয়া মনি। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নবীন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, অটোরিকশাটি এলেঙ্গা থেকে গাজীপুরের দিকে যাওয়ার পথে রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিয়া নামে পাঁচ বছরের একটি শিশু নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত মৌসুমিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মৌসুমি ও রিয়া সম্পর্কে খালা-ভাগনি। এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!