[ দেশজুড়ে ]
বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, আহত দুই সন্তান
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার বুড়িচংয়ে একটি দ্রুতগতির বাসচাপায় এক স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের ২ সন্তান আহত হয়। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচংয়ের মোকাম ইউপির কাবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোকাম ইউপির বাড়াইর গ্রামের নসু মিয়া (৫০) ও তার স্ত্রী লুৎফা বেগম (৪২)। তাদের আহত ২ সন্তানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, রাতে সন্তানদের নিয়ে একটি বাস থেকে কাবিলা বাসস্ট্যান্ড এলাকায় নামেন ওই দম্পতি। বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দিলে তারা মারা যান। বাসচালককে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!