[ দেশজুড়ে ]
শিয়াল মারতে ফাঁদ পাতল ভাতিজা, প্রাণ গেল ফুফুর
ফাইল ছবি
নেত্রকোণার দুর্গাপুরে ভাতিজার হাঁসের খামারে বৈদ্যুতিক ফাঁদে আটকে যাওয়া ছাগল উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চণ্ডিগড় এলাকায় এ ঘটনা ঘটে। আছিয়া একই এলাকার বন্দে আলীর স্ত্রী। তিনি খামার মালিক রবিউল ইসলামের ফুফু।
স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, খামারের হাঁস বাঁচাতে শিয়ালের জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতেন রবিউল। কিন্তু ভাতিজার পাতা ফাঁদে আছিয়ার একটি ছাগল আটকে যায়। পরে আটকে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আছিয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!