ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে গাড়িচাপায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩, ১৫ জুলাই ২০২২
সিরাজগঞ্জে গাড়িচাপায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে গাড়িচাপায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় বড়বিল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ চালক নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কিরণ মৃধা ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভোরে মহিষলুটি এলাকায় পিকআপ চালক কিরণ মৃধা মাছের আড়তে আসার পথে তার পিকআপটি বিকল হয়ে যায়। পরে গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। দুজনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ সময় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!