ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ১৫ জুলাই ২০২২
পটুয়াখালীতে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ৫
রাঙ্গাবালী থানা-ফাইল ফটো

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলা সদরের বাহেরচর বাজার চৌরাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে,  ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জুলহাস মৃধা ও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার হোসাইন ঈদ উপলক্ষে বুধবার গ্রামের বাড়ি রাঙ্গাবালীতে আসেন। তাদের আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা দিয়ে লঞ্চঘাট থেকে আনতে যান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় নেতাদের প্রোটোকল দেওয়া নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

Advertisement

এ ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজ মাহমুদকে মারধর করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক। পরে রাত ৮টার দিকে বাহেরচর বাজারে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাঙ্গাবালী থানার ওসি মো.নুরুল ইসলাম মজুমদার জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এলাকার মধ্যে সহিংসতা ও মারামারি চলবে না। কেউ এগুলো করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!