ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ বুয়েট ছাত্র

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮, ১৫ জুলাই ২০২২
সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ বুয়েট ছাত্র
ছবি : সংগৃহীত

সেলফি তুলতে গিয়ে পা পিছলে পদ্মা নদীতে পড়ে বুয়েটের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিখোঁজ তারিকুজ্জামান সানি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।

তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন উর রশিদের ছেলে। তবে সানি ঢাকার হাজারীবাগে থাকতেন।

Advertisement

শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সানিকে উদ্ধারে কাজ করছে একদল ডুবুরি। পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছে স্থানীয়রা। ডুবুরি দলেন নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের।

আবুল খায়ের বলেন, খবর পেয়ে আমরা রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। এখনো উদ্ধারের চেষ্টা চলছে। তবে নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরো বলেন, সানিসহ ১৬ জন বন্ধু মিলে পদ্মা বৃহস্পতিবার সন্ধ্যায় মৈনট পদ্মা পাড়ে ঘুরতে আসে। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের উপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!