শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহাদ একই গ্রামের আলাউদ্দিনের ছেলে। সে স্থানীয় ওমরপুর চিশতিয়া হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামের মো. আলাউদ্দিনের দুই ছেলের মধ্যে বড় ছেলে প্রবাসী। ছোট ছেলে আবদুল আহাদ স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করতো। বাবার ইচ্ছা ছিল- ছোট ছেলেকে উচ্চ শিক্ষিত করবে। কিন্তু তার লেখাপড়ায় মনোযোগ কম ছিল। ডিস লাইন থাকায় বেশিরভাগ সময় টেলিভিশন দেখতো শুক্রবার সকালে আহাদের বাবা তাকে লেখাপড়ার জন্য বকাঝকা করে একটি থাপ্পড় দেন এবং ডিস সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় তার মা ঘরের বাইরে অন্য কাজে ছিলেন। এতেই আহাদ অভিমান করে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
.png)
দাগনভূঞা থানার ওসি ইমাম হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।