মৃত উম্মে আমিমা জেলা শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং শহরের হয়বতনগর এলাকার মো. হোসেনের মেয়ে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, উম্মে আমিমা স্বজনদের সঙ্গে সদর উপজেলার যশোদল বড়খালপাড় এলাকায় তার মামার বিয়েতে গিয়েছিলেন। সকাল ১০টার দিকে পাশের যশোদল বিলে আট সহপাঠীর সঙ্গে নৌকা নিয়ে বেড়াতে যান। নৌকাটি অনেক দূরে যাওয়ার পর তলদেশে ছিদ্র থাকায় দ্রুত সেটিতে পানি উঠতে শুরু করে।
.png)
তীরে ফেরার আগেই নৌকাটি পানিতে তলিয়ে যায়। তখন অন্য সহপাঠীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাঁতার না জানা উম্মে আমিমা পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টার দিকে এলাকার বাসিন্দারা উম্মে আমিমাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে এ ঘটনায় আহত লিন্ডা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে স্বজনেরা জানিয়েছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ নৌকাডুবিতে উম্মে আমিমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।