বৃহস্পতিবার দুপুরে জাহাজটি ভাসতে ভাসতে চর নিজামে এসে আটকে পড়ে। কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা ল্যাফটেন্যান্ট কে.এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, এ জেড কিংদাউ নামের জাহাজটি প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন বিদেশি পাথর এবং পাথর ভাঙার যন্ত্রপাতিসহ ভারতের কাকিনাদা পোর্ট থেকে কক্সবাজারের মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের উদ্দেশ্যে রওনা হয়েছিলো।
পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জাহাজটি সাগরে ভাসতে ভাসতে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের চর নিজামের পূর্ব প্রান্তে এসে আটকা পড়ে। শনিবার দিনভর এবং রোববার সকালে স্থানীয়রা জাহাজ থেকে কিছু মালামাল সরিয়ে নেয়। বর্তমানে কোস্ট গার্ডের সদস্যরা জাহাজটিকে তাদের হেফাজতে রেখেছে।
.png)