মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মারুফ শিবালয় উপজেলার ইছাইল গ্রামের মামুন মিয়ার ছেলে।
বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে পাটুরিয়াগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় বাস ও ট্রাকের সামনের অংশ। এতে ১০ যাত্রী আহত হন। এ সময় দুই গাড়ির চালক কেবিনে ভিতরে আটকা পড়েন।
.png)
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের ও আটকাপড়া দুই চালককে কেবিন থেকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তবে ট্রাকচালক মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মারা যান তিনি।