ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গেলেন ঝগড়া থামাতে, ফিরলেন লাশ হয়ে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২১ জুলাই ২০২২
গেলেন ঝগড়া থামাতে,  ফিরলেন লাশ হয়ে
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সহোদরের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে রতিরাম নায়েক নামে এক যুবক নিহত  হয়েছেন। 

বুধবার রাতে উপজেলার শমশেরনগর ইউপির ডবলছড়া চা বাগানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। রতিরাম নায়েক চা শ্রমিক ছিলেন।

জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে দরগামা অলমিক ও তার ভাই সুশীল অলমিকের সঙ্গে ঝগড়া হয়। এ সময় রতিরাম তাদের ঝগড়া থামাতে গেলে দা দিয়ে মাথা ও মুখে কোপাতে থাকেন দরগামা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন রতিরাম নায়েকের ভাই রাজু নায়েক। অভিযুক্ত দুই সহোদরকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!