[ দেশজুড়ে ]
প্রতারণার মাধ্যমে হাতিয়েছে কোটি টাকা, জিনের বাদশাসহ গ্রেফতার ৬
প্রতারণার মাধ্যমে হাতিয়েছে কোটি টাকা, জিনের বাদশাসহ গ্রেফতার ৬। ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীতে জিনের বাদশা সেজে কোটি টাকা আত্মসাতকারী চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সিম, একটি ম্যাগনেন্ট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- প্রতারক চক্রের সক্রিয় সদস্য আব্দুল মমিন, ইমাম উদ্দিন রাসেল, আজিজুল হক, নুরনবী মানিক, নজরুল ইসলাম ও নুর হোসেন।
.png)
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেফতাররা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের অন্যতম সদস্য আব্দুল মমিন। গ্রেফতাররা বিভিন্ন স্থানের মানুষকে রাতে জিনের বাদশা সেজে স্বপ্ল সময়ে স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখান। পরে তারা প্রতারণা করে তিনজনের কাছ থেকে এক কোটি পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন।
ওসি আরো জানান, প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেন্টি রয়েছে পলাতক আসামি রিপনের কাছে। আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!