রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই গ্রামের জয়নাল আবেদীন প্রামাণিকের ছেলে। অভিযুক্ত বিউটি একই উপজেলার শিয়ালী গ্রামের হাফিজার রহমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, ছয় বছর আগে বিউটিকে বিয়ে করেন আব্দুর রহিম। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের ঝগড়া হতো। রোববার সকালে স্ত্রীকে ভাত রান্না করতে বলেন তিনি। কিন্তু সময়মতো ভাত রান্না করতে না পারায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন স্বামী। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীর অণ্ডকোষ চেপে ধরেন বিউটি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে বিউটিকে ঘরের বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালান।
.png)
নিহতের প্রথম স্ত্রীর মেয়ে রোজিনা খাতুন জানান, আগেও বাবাকে হত্যাচেষ্টা চালান বিউটি। রোববার সকালে সামান্য বিষয় নিয়ে বাবাকে হত্যা করেছেন সৎ মা।
বিউটি জানান, তাকে মারধর করছিলেন রহিম। এ সময় নিজেকে রক্ষার চেষ্টা করছিলেন তিনি। একপর্যায়ে মাটিতে পড়ে মারা যান রহিম। স্বামীকে হত্যা করেননি তিনি।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। একই সঙ্গে নিহতের স্ত্রী বিউটিকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।