ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

নড়াইল প্রতনিধি
প্রকাশিত: ১৪:২২, ২৫ জুলাই ২০২২
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় মিলন বিশ্বাস নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে নতুনবাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ভাদুলিডাঙ্গা এলাকার দিনবন্ধু বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সকালে মিলন নতুনবাস টার্মিনাল এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নের কাজ করছিলেন। ৯টার দিকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!